নিউজ

Local Train Cancelled: হাওড়া বর্ধমান শাখায় দীর্ঘদিন বাতিল লোকাল ট্রেন, চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায় চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

হাওড়া স্টেশন থেকে ছাড়া ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, এবং ৩৬০৭১ ডাউন লোকাল ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। মশাগ্রাম থেকে ছাড়া ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮ ডাউন লোকাল ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর অবধি বাতিল করা হয়েছে। ৩ থেকে ১৪ ডিসেম্বর অবধি বাতিল থাকছে ৩২৪১১, ৩২৪১৩ শিয়ালদহ-বর্ধমান লোকাল। এই কয়েকদিনের জন্য বাতিল থাকবে ৩৬৮৪০ এবং ৩৬৮৪৪ বর্ধমান লোকালও।

৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ ডাউন চন্দনপুর লোকাল। ওই সময়ের জন্য বাতিল থাকবে ৩৬০৭২ গুড়াপ লোকালও। ৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-বর্ধমান লোকাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026