নিউজ

Local Train Cancelled: দত্তপুকুর স্টেশনে হবে লাইন রক্ষণাবেক্ষণের কাজ, দমদম-বনগাঁ শাখায় ৩ দিন বাতিল বহু লোকাল

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। দত্তপুকুর রেলস্টেশনে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দমদম জংশন-বনগাঁ শাখায় ১৩ ঘণ্টা বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। এমনটাই নোটিশ জারি করেছে রেলওয়ে কতৃপক্ষ।

শুক্র ও শনিবার (২০ ও ২১ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৬টা ৫ মিনিট পর্যন্ত এবং রবি ও সোমবার (২২ ও ২৩ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। আজ অর্থাৎ শুক্রবার বাতিল থাকবে আপ ৩৩৮৬৩ শিয়ালদল-বনগাঁ লোকাল এবং ৩৩৮৫৮ শিয়ালদহ-বনগাঁ লোকাল। শনিবার বাতিল থাকবে ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল, ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮১২ এবং ৩৩৮৫৮ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। রবিবার এবং সোমবারও এই ট্রেনগুলি বাতিল থাকবে।

এছাড়াও দত্তপুকুরে এই কাজ চলার জন্য ২১, ২২ এবং ২৩ জানুয়ারি ৩৩৬১২ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, এমনিতেই কুয়াশার কারণে বছরের শুরু থেকে নিত্যদিন অনেক লোকাল ট্রেন বাতিল হচ্ছে। তারমধ্যে কাজের জন্য এই এত ট্রেন বাতিল হওয়াতে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026