নিউজ

Local Train Cancelled: মাসের শুরুতেই ১০ দিন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, ফের ভুগতে হবে যাত্রীদের

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আর শেষ কয়েকদিনে যেন এই সমস্যা কাটছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদা শাখায়। মে মাসের শুরুতে এই ট্রেন বাতিলের কারণে ফের চরম ভোগান্তির শিকার হতে হবে নিত্যযাত্রীদের।

চলতি মাসের শুরুতেই ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে ব্যাপক। মে মাসের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। ১ মে থেকে ১০ মে পর্যন্ত টানা দশ দিন বাতিল থাকবে ওই ট্রেনগুলি। রেলের তরফে জানানো হয়েছে ওই সময়ে লিলুয়া-বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণে ওই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা দশ দিন এই ট্রেনগুলি বাতিল থাকার ফলে সংশ্লিষ্ট রুটগুলির বাকি ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনাও থাকছে। আর একইসঙ্গে যাত্রীদেরও নাকাল হতে হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

মে মাসের ১০ দিনে বাতিল ট্রেনের তালিকা:

  • হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫
  • পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন- ৩৭৬১৪
  • বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে- ৩৭৮৩৪, ৩৭৮৪০
  • তারকেশ্বর থেকে বাতিল ট্রেন- ৩৭৩৫৪
  • গুড়াপ থেকে বাতিল ট্রেন – ৩৬০৭২
  • শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন – ৩৭০১২
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026