নিউজ

ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন বাতিল হয়নি তো আপনার যাতায়াতের লোকাল ট্রেন

ফের লোকাল ট্রেন যাত্রীদের জন্য খারাপ খবর। যাত্রী ভোগান্তি শুরু হবে শিয়ালদহ বজবজ লাইনে। আসলে জোকা এসপ্ল্যানেড এর মধ্যে মেট্রো রেলের কাজের জন্য বেশ কিছুদিন আংশিকভাবে বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে রেল যোগাযোগ। জানা গিয়েছে, জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল প্রকল্পের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে ৩ টে পর্যন্ত। জুলাই মাসের ২১-২৩ তারিখ অবধি কাজ চলবে। অন্যদিকে আবার আগস্ট মাসে ১৭-২০ তারিখ পর্যন্ত মেট্রোর এই কাজ চলবে।

জানা গিয়েছে, মেট্রোর কাজের জন্য চারঘন্টার জন্য শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল করিডরে কাজের জন্য ২১ ও ২২ জুলাই এবং ১৬ ও ১৯ আগস্ট আংশিক ব্যাহত হবে শিয়ালদা বজবজ লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে ৩৪১৬৬ ও ৩৪১৬৫ লোকাল ট্রেন দুটি সংশ্লিষ্ট ওই দিনগুলিতে বন্ধ থাকবে।

জানি রাখা ভালো, ৩৪১৬৬ শিয়ালদহ বজবজ লোকাল ট্রেনটির সাধারণ দিনে রাত ১১ টার সময় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১১ টা ৪৮ মিনিটে বজবজে পৌঁছায়। অন্যদিকে, ৩৪১৬৫ বজবজ শিয়ালদহ লোকাল রাত ১১ টা ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে রওনা দিয়ে ১২ টা ৪৮ মিনিটের শিয়ালদহ স্টেশনে পৌঁছায়। এই দুটি রাতের ট্রেন সংশ্লিষ্ট দিনগুলির জন্য বন্ধ থাকবে।

জুলাই মাসের দুই দিন এবং আগস্ট মাসের চারদিন অর্থাৎ মোট ৬ দিন শিয়ালদহ বজবজ লাইনের দুই লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে একদম রাতের দিকে শিয়ালদা থেকে বজবজে ফেরার যাত্রীদের সমস্যা হতে পারে। ইতিমধ্যেই রেলের তরফে যাত্রীদের এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026