ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Howrah Local Train: লোকাল ট্রেনে থাকবে সিসি ক্যামেরা, লেডিস কামরায় প্যানিক সিস্টেম, কেমন হল হাওড়ার নতুন ট্রেন?

লোকাল ট্রেনে ভ্রমণ করা এখন আরো ভালো হয়ে উঠল হাওড়ার যাত্রীদের জন্য। হাওড়া থেকে চালু হয়ে গেল আরামদায়ক নতুন ধরনের এমু লোকাল। বিশেষ পরিষেবাযুক্ত এই ধরনের লোকাল ট্রেন কামরার নাম দেওয়া হয়েছে অ্যালষ্টম এমু কামরা। পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে এই ধরনের বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনে থাকছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং এর মত স্বাধীনতা সংগ্রামীদের ছবি।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এগুলি হতে চলেছে একেবারে বিশেষ রেলওয়ে কামরা। এগুলি সম্পূর্ণরূপে স্টিল দিয়ে তৈরি করা হবে এবং আগুনের কোন ভয় নেই। প্রতিটি কামড়াতে থাকবে প্যাসেঞ্জার এলার্ট সিস্টেম। প্রতিটি লেডিস কামড়ায় থাকবে বিশেষ ধরনের প্যানিক এলার্ট সিস্টেম। এই ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা। ফলে এই ট্রেনে যদি আপনি সফর করেন, তাহলে কিন্তু আপনি এই ট্রেন নোংরা করতে পারবেন না। সবার ব্যাপারে আপনাকে ভাবতে হবে।

রেলের নিত্যযাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক যাত্রী বলছেন, যাত্রার সময় তার অভিজ্ঞতা এই ট্রেনে বেশ ভালো। এই ট্রেনে বিভিন্ন মনীষীর ব্যাপারে আলোচনা রয়েছে এবং তাদের সুদৃশ্য ছবি এই ট্রেনের বিভিন্ন জায়গাতে রয়েছে। সেই কারণেই সফর করতে করতেও বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাচ্ছে। এই বিষয়টা নিত্য যাত্রীদের জন্য বেশ লাভজনক হতে চলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026