নিউজ

লোকাল ট্রেনে এবার নতুন দিন, প্রথম শ্রেণীর কামরা চালু করছে রেল, প্রথম সুযোগ পাওয়া যাবে শিয়ালদহ রানাঘাট শাখায়

আর মাত্র দেড় সপ্তাহ এবং তারপরই শুরু হতে চলেছে দেবী পক্ষ। আর এই দেবীপক্ষে মাতৃ শক্তিকে শ্রদ্ধা রেখে জানাতে পূর্ব রেলওয়ে একটি নতুন অভিনব উপায়ে বের করেছে। একবারে মাতৃভূমি লেডিস স্পেশালে বিশেষ ব্যবস্থা শুরু করতে চলেছে পূর্ব রেলওয়ে। জানা যাচ্ছে মাতৃভূমি লেডিস স্পেশালে খুব শীঘ্রই একটি প্রথম শ্রেণীর কামরা রাখা হবে। দেবী পক্ষের সময় থেকে শিয়ালদহ রানাঘাট মাতৃভূমি লোকালে থাকতে পারে এই পরিষেবা এবং ১৪ ই অক্টোবর থেকেই এই পরিষেবা চালু হতে পারে বলে মনে করছেন অনেকে। লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় যাতায়াত হবে আরো ভালো এবং তার সাথেই আরামদায়ক। আসনের জায়গায় থাকবে নরম গদি এবং ট্রেনের কামরার মেঝেতে থাকবে ম্যাট। কামরার দেয়ালে সুন্দর ছবি লাগানো থাকবে। রেলের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, কামরার কোন একটি দেওয়ালে দিল্লির ইন্ডিয়া গেট এবং আগ্রার তাজমহলের ছবি রয়েছে আবার কোথাও রয়েছে মাথায় কলসি নিয়ে মহিলার ছবি। আবার কোন দেওয়ালে রয়েছে মহিলা বিমান চালকের ছবি।

পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, শিয়ালদহ রানাঘাট রুটে চলা মাতৃভূমি লোকালে এবার একটি প্রথম শ্রেণীর কামরা রাখা হতে চলেছে। এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হবে প্রাথমিকভাবে। যদি এই পরিষেবা সফল হয় তাহলে প্রথম শ্রেণীর কামরা সহ আরো বেশ কয়েকটি মাতৃভূমি লোকাল ট্রেন চালু করা হবে। তবে প্রথম শ্রেণীর পাশাপাশি দ্বিতীয় শ্রেণীর কামরা অবশ্যই থাকবে এই ট্রেনে। পূর্ব রেলের যাত্রীরা এই সিদ্ধান্তে বেশ খুশি। অনেকেই বলছেন এবারে অনেক বেশি আরামে অফিসে যেতে পারবেন তারা। এরপরে অফিসে গিয়ে কাজ করার সময় আর ক্লান্ত হয়ে পড়তে হবে না।

যদিও মুম্বাইয়ে বেশ কয়েক বছর আগে থেকেই লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা রয়েছে। তবে ভাড়া সাধারণ কামরার থেকে ১০ গুন বেশি হয় এই কামরার। সকালের ব্যস্ত সময়ে দ্বিতীয় শ্রেণীর কামড়ায় যখন ব্যাপক ভিড় থাকে তখন প্রথম শ্রেণীর কামরা বেশ ফাঁকা থাকে। প্রথম শ্রেণীর কামরায় উঠলে আসন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে টিকিট বিক্রি কিন্তু খুব একটা কম হয় না। ২০২২ সালের জুন মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী প্রথম শ্রেণীর কামরায় প্রতিটিতে মোটামুটি ৯ হাজার থেকে ১০ হাজার টিকিট বিক্রি হয়। আর এই প্রথম শ্রেণীর কামরার রং হয় সাদা এবং নীল। এই রং দেখেই যাত্রীরা কামরা চিনতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026