রাজ্য

রাজ্যের দাবি মেনে নিয়ে লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়লো রেল, সবমিলিয়ে চলবে ৬৯৬ টি

অবশেষে রাজ্যের কথা মেনে নিয়ে অনেক বিচার বিবেচনা করে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। রাজ্য সরকারকে চিঠি দিয়ে সরকারিভাবে লোকাল ট্রেনের সংখ্যা বা কোন রুটে কত ট্রেন চলবে তা সবিস্তারে জানিয়ে দিল রেল। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের যৌথ উদ্যোগে গত শুক্রবার বৈঠকে ঠিক হয়েছিল ১৮১ জোড়া ট্রেন চালাবে রেল। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কমসংখ্যক ট্রেন চলে ভিড় বাড়তে পারে ও করোনা স্বাস্থ্যবিধি উলঙ্ঘন হতে পারে এই ভয়ে রাজ্য রেলকে আরও বেশিসংখ্যক ট্রেন চালানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল।

 

রাজ্য সরকারের অনুরোধ মেনে নিয়ে রেল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা সব মিলিয়ে ৬৯৬ টি লোকাল ট্রেন চালাবে। এরমধ্যে পূর্ব রেল চালাবে ৬১৫ টি ও দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১ টি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন চলবে ৪১৩ টি ট্রেন ও সেই জায়গায় হাওড়া ডিভিশনে প্রতিদিন চলবে ২০২ টি ট্রেন।

 

শিয়ালদহ ডিভিশনের উত্তর বা মেইন শাখায় চলবে ২৭০ টি ট্রেন। এরমধ্যে কৃষ্ণনগর শাখায় ২২ টি, নৈহাটি শাখায় ১০ টি, বারাসাত দত্তপুকুর শাখায় ৮ টি, হাসনাবাদ শাখায় ২৬ টি, কল্যাণী সীমান্ত শাখায় ১৪ টি, ব্যারাকপুর শাখায় ১৮ টি, শান্তিপুর শাখায় ১৪ টি, ডানকুনি বারুইপুর শাখায় ৩২ টি, রানাঘাট গেদে শাখায় ২৪ টি, রানাঘাট শাখায় ১৩ টি, রানাঘাট বনগাঁ শাখায় ১৭ টি এবং বনগাঁ শাখায় ৩৯ টি লোকাল ট্রেন চলবে। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখায় চলবে বাকি ১৪৩ টি ট্রেন। এরমধ্যে বজবজ শাখায় ২৭ টি, ক্যানিং শাখায় ৩১ টি, ডায়মন্ডহারবার শাখায় ২৪ টি, সোনারপুর শাখায় ১৯ টি, বারুইপুর শাখায় ২১ টি এবং লক্ষীকান্তপুর নামখানা শাখায় ২১ টি লোকাল ট্রেন চলবে।

 

হাওড়া ডিভিশনে প্রতিদিন ২০২ টি ট্রেন চলবে। প্রথমে হাওড়া ডিভিশনে স্বল্প দূরত্বের ট্রেন চালানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও রাজ্যের অনুরোধে কিছু স্বল্প দূরত্বের লোকাল চলবে। হাওড়া ডিভিশনের শেওড়াফুলি শাখায় ১৪ টি, সিঙ্গুর শাখায় ২ টি, হরিপাল শাখায় ২ টি, শ্রীরামপুর শাখায় ৬ টি লোকাল ট্রেন চলবে। তবে হাওড়া ডিভিশন এর সব থেকে বেশি ট্রেন চলবে ব্যান্ডেল শাখায় যা হল ৩৮ টি। এছাড়া তারকেশ্বর শাখায় ১৯ টি ট্রেন চলবে। বর্ধমান মেন লাইনে ২০ টি ও কড লাইনে ২২ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

 

রাজ্য জানিয়েছে, রাজ্য কোন ভাবেই চায় না ট্রেন কম থাকায় স্টেশনে ভিড় হবে। ভিড় হলে করোনা সংক্রমণ বাড়তে পারে। সেই জন্যই রেলকে অনুরোধ করে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়েছে রাজ্য। এরপর কয়েকদিন ট্রেন চললে কোন শাখায় কেমন ভিড় হচ্ছে তার পরিসংখ্যান করে ভবিষ্যতে কত ট্রেন চালানো যাবে তা নির্ধারণ করবে রেল। অন্যদিকে রেলে তরফ থেকে প্রত্যেক যাত্রীকে করোনা থেকে বাঁচতে কোভিড প্রটোকল মানার অনুরোধ জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026