নিউজ

সকাল বিকেল চলুক বেশ কিছু ট্রেন, রেলকে চিঠি রাজ্যের

বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমনের হার লাফিয়ে বাড়ছে। লকডাউন শুরু থেকেই রাজ্যে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আনলক প্রক্রিয়া চালু হওয়ার পরে রেল ট্রেন চালাতে চাইলেও রাজ্যের তরফ থেকে অনুমতি পায়নি। কিন্তু, পরবর্তী সময় নিত্যযাত্রীদের প্রবল অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য নিজেই রেলকে চিঠি দিল। এরপর প্রতিদিন বিশেষ কয়েকটি ট্রেন চালানোর আর্জি জানিয়ে রেলকে চিঠি দিলেন রাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী। শনিবার রাজ্যের তরফে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকাল এবং বিকেলে লোকাল ট্রেন চালানো যেতে পারে।

আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে রাজ্যে শুধুমাত্র রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চলছিল। কিন্তু স্পেশাল ট্রেনগুলিতে অ-রেলকর্মীদের জোর করে উঠে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্টেশনে অপ্রীতিকর ঘটনা ঘটছে। শুক্রবারের পর শনিবারও হাওড়া স্টেশন চত্বরে সাধারণ যাত্রীরা স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভ করেন। তারা হাওড়ার ক্যাব স্ট্যান্ড রোড দিয়ে স্টেশনে ঢুকতে চেষ্টা করলে আরপিএফ বাধা দেয়। তারপরই আরপিএফ এর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সাধারণ যাত্রীরা। তাদের দাবি তাদের মধ্যেও কেউ কেউ স্বাস্থ্যকর্মী ও জরুরি কাজ এর সাথে যুক্ত। তাই তাদের রেল কর্মীদের জন্য বরাদ্দ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।

রেলকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রসচিব রাজ্যের সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কথা উল্লেখ করেছেন। সেই সাথে তিনি উষ্মা প্রকাশ করে বলেছেন, শুধুমাত্র রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। অন্যান্য সরকারি কর্মচারী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও, সাধারণ মানুষের প্রতি আরপিএফ এর আচরনের তিনি তীব্র নিন্দা করেছেন। চিঠিতে হাওড়া স্টেশনে সাধারণ যাত্রীদের ওপর আরপিএফ এর লাঠিচার্জ ও তাদের ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মেট্রো চলার প্রসঙ্গ টেনে নিয়ে বলেছেন, নির্দিষ্ট নিয়ম মেনে যাত্রী নিয়ন্ত্রণ করে রাজ্যে বেশ ভালই মেট্রো চলছে। সেরকমভাবে কোন একটি নির্দিষ্ট মডেল মেনে রেলকে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য কিছু স্পেশাল ট্রেন চালাতে হবে। পাশাপাশি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী রেলকে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যে খুব ভালোভাবেই মেট্রো চালানো হচ্ছে। মেট্রো নিয়ে বর্তমানে কলকাতা তথা পশ্চিমবঙ্গে কোনো সমস্যা নেই।

শনিবার রাতে রেলের তরফ থেকে স্বরাষ্ট্রসচিবের চিঠির কথা মেনে নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, রাজ্য ও রেল দুপক্ষের বৈঠক করার পরই বাংলায় ট্রেন চালানো যাবে। এরপর রাজ্য কবে বৈঠকে বসবে তার ওপর নির্ভর করছে লোকাল ট্রেন কবে থেকে চালু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026