দেশ

Local Train: কমছে লোকাল ট্রেনের স্টপেজের সময়? সত্যিটা কি? জানালো রেল

কমছে লোকাল ট্রেনের স্টপেজের সময়সীমা? শুক্রবার এমনই একটা নতুন খবরে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে কলকাতার নিত্য যাত্রীদের মধ্যে। একটা উড়ো খবর আসে, এবার থেকে স্টেশনে ট্রেন থামার যে সময়সীমা ছিল ৫০ সেকেন্ড, সেটা এবার থেকে নাকি কমিয়ে ৩০ সেকেন্ড করা হচ্ছে।। তুমুল জল্পনার মাঝে এবারে এই বিষয়ে মুখ খুলেছে ভারতীয় রেলওয়ে। স্টেশন গুলিতে ট্রেন থামার সময়সীমা কমে আসার খবরে স্বভাবতই ক্ষোভ বেড়েছিল পশ্চিমবঙ্গের নিত্য যাত্রীদের মধ্যে। খবরে দাবী করা হয়েছিল শুক্রবার থেকে স্টপেজের সময়সীমা নাকি বেঁধে দেওয়া হয়েছে ৩০ সেকেন্ডে। তবে এবার ভারতীয় রেলের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, এখনই কিন্তু এরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি রেলের তরফ থেকে।

রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, এই তথ্য সম্পূর্ণভাবে মিথ্যে। শুক্রবার রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের সময়সীমা কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছিল তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বিভ্রান্তিকর। লোকাল ট্রেনে যাত্রীরা উঠানামা করার যে সময় পেতেন সেটা আগে যেরকম ছিল সেরকম ভাবেই পাবেন। কোনরকম সময় পরিবর্তন করা হচ্ছে না।

অফিস টাইমে অধিকাংশ ট্রেনে প্রবল ভিড় হয় এবং সেই কারণে ৪০ থেকে ৫০ সেকেন্ড সময়ের মধ্যেও অনেক সময় যাত্রীরা উঠতে পারেন না। সেক্ষেত্রে অনেক মানুষের প্রতিদিনকার ট্রেন মিস হয়ে যায়। সেখানে যদি সময় কমে যায় তাহলে এই সমস্যা আরো বাড়বে বলেই মনে করছিলেন যাত্রীরা এবং সেই কারণেই সবার মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে এবারে, সেই ক্ষোভ ও জল্পনা পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026