মনে করা হচ্ছে আগামী বুধবার থেকেই চালু হয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন পরিষেবা। আজকে নবান্নে রেল এবং রাজ্য প্রশাসনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হবার সাথেই এই ট্রেন সমস্ত বড় স্টেশনে থামতে চলেছে।
শুধু তাই নয়, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল মিলিয়ে সর্বমোট ১৮১ জোড়া ট্রেন চালানো হতে পারে। অর্থাৎ ট্রেনের সর্বমোট সংখ্যা হবে ৩৬২টি। শিয়ালদা থেকে চলবে ১১৪ জোড়া অর্থাৎ ২২৮টি ট্রেন এবং হাওড়া থেকে চলবে ৫০ জোড়া ট্রেন তবে এক্ষেত্রে সংখ্যা সর্বমোট ১০১টি। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে চালানো হবে ৩৩টি ট্রেন।
বিগত সময়ে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার বিষয়ে একমত হয়েছিল রেল এবং রাজ্য সরকার। শুধুমাত্র ট্রেন চালানোর সম্পূর্ণ রূপরেখা ঠিক করার কথা ছিল আজকে। নবান্নের তরফ থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে বৈঠক হলো রেল এবং রাজ্য সরকারের। সেই বৈঠকে, লোকাল ট্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, সমস্ত স্টেশনগুলি প্রবেশ এবং বেরোনোর পথ আলাদা হবে। এই সপ্তাহের মধ্যে এই পথ গুলি কে চিহ্নিত করে ফেলা হবে। পাশাপাশি রাজ্য পুলিশ রেলের ভিড় নিয়ন্ত্রনে সহায়তা করবে।
অন্যদিকে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেনের জন্য কোন নতুন টাইম টেবিল বানানো হবে না। পুরনো টাইমটেবিল কিছুটা হেরফের করে লোকাল ট্রেন চালানো হবে। যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যদি পরবর্তীতে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। স্টেশনে প্রবেশের আগে অবশ্যই সবার থার্মাল স্ক্যানিং করা হবে। সোমবার আরো একবার রেল এবং রাজ্য সরকার একত্রে বৈঠকে বসবেন। সেই বৈঠকে করোনা সতর্কতা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। করোনা সতর্কতাঃ মেনে যাত্রীদের ট্রেনে চড়তে হবে এবং সেই সমস্ত নির্দেশিকা আগামী সপ্তাহের মধ্যে নিয়ে আসা হবে।
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…
রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে…
বর্ষা মৌসুম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখনও কমেনি গরমের দাপট। উল্টে অনেক এলাকায় তাপপ্রবাহের…
উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে এখনও স্বস্তির বৃষ্টি অধরা। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন…
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…
দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…