রাজ্য

১১ নভেম্বর থেকে বাংলায় লোকাল ট্রেন চালু হবে, জেনে নিন কোন রুটে কটা ট্রেন চলবে

মার্চ মাস থেকে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে। এরপর গত সোমবার থেকে রেল রাজ্যের দফায় দফায় বৈঠকের পর অবশেষে ঠিক হয়েছে আগামী বুধবার অর্থাৎ ১১ ই নভেম্বর থেকে রাজ্যজুড়ে রেল পরিষেবা চালু হয়ে যাবে। তবে এখনই পুরোদমে চলবে না ট্রেন। আপাতত এখন অফিস টাইমে ১৮১ জোড়া লোকাল ট্রেন চালাবে রেল। তবে এখন সব স্টেশনে দাঁড়াবে না সমস্ত ট্রেন।

 

গতকাল রেল রাজ্য বৈঠকে লোকাল ট্রেন চালানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সূত্রের খবর প্রতিদিন ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২টি লোকাল ট্রেন চালাবে রেল। এর মধ্যে বেশির ভাগ ট্রেন চলবে হাওড়া শিয়ালদহ ডিভিশনে। আপাতত কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেই রাজ্য জানিয়েছে।

 

বর্তমানে হাওড়া ডিভিশনে ১০১ কি লোকাল ট্রেন চলবে। বালি থেকে বান্ডেল অব্দি চলবে ট্রেন। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া অর্থাৎ ২২৮ টি ট্রেন চলবে। এছাড়াও খড়্গপুর ডিভিশনে ১৭ জোড়া লোকাল ট্রেন চলবে। প্রথমে রেলের পক্ষ থেকে ১০-১৫% ট্রেন চালানোর কথা বলা হলেও, অত কম ট্রেনে ভিড় হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশি ট্রেন চালানোর কথা বলেছে।

 

প্রসঙ্গত, সম্প্রতি রেলের স্টাফ স্পেশাল ট্রেন নিয়ে বিভিন্ন স্টেশনে অশান্তির খবর শোনা যাচ্ছিল। হাওড়া, শেওড়াফুলি, বৈদ্যবাটি ইত্যাদি স্টেশনে সাধারণ যাত্রী স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে আরপিএফদের সাথে হাতাহাতিও হয়েছে। পরিস্থিতি সামলাতে পারছিল না রেল পুলিশ। তারপর রাজ্য ও রেলের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত সাধারণ জনগণকে অনেকটাই স্বস্তি দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026