রাজ্য

কাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন, কোন কোন পরিষেবা খোলা থাকবে? রইল সম্পূর্ণ তালিকা

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি সত্যি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে ইতিমধ্যে। তার মধ্যেই এত বড় নির্বাচন হওয়ার পরে হাজারে হাজারে মানুষ প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ক্ষমতা নিয়েই আবারো শক্ত হাতে করোনা মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছেন মমতা।

রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেবার জন্য নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ৬ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। এছাড়াও সরকারি পরিবহন এবং মেট্রোর উপরে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা। জানানো হয়েছে এবার থেকে মেট্রো এবং সরকারি পরিবহন চলবে অর্ধেক পরিমাণে। পরিবর্তন হচ্ছে বাজার খোলা রাখার সময়ে। এছাড়াও ব্যাংকিং আওয়ার পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গে।

এছাড়াও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন সেক্টরে। বুধবার শপথ নেওয়ার পরে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করেছেন বাংলার করোনা পরিস্থিতি নিয়ে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ের উপরে নজর রাখছেন মমতা।

১) আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের চলা সমস্ত লোকাল ট্রেন পরিষেবা।

২) বাজার খোলা থাকে সকাল ৭ টা থেকে সকাল ১০টা পর্যন্ত। এরপর থাকবে বিকেলে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

৩) ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

৪) বৌবাজারের সোনার দোকান খোলা থাকবে দুপুর ১২ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।

৫) বেসরকারি অফিসের কাজে বাড়ি থেকে কাজ করানোর অনুরোধ করেছেন মমতা।

৬) সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী আসবেন।

৭) সরকারি পরিবহন এবং মেট্রো রেল চলবে অর্ধেক।

৮) বিমান যাত্রা করতে হলে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করতেই হবে।

John Fabian

Recent Posts

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026