নিউজ

গ্রাম থেকে শহর, ৩১ শে মার্চ পর্যন্ত লক ডাউন পুরো পশ্চিমবঙ্গ, ঘোষণা মমতার

২৩ শে মার্চ বিকেল ৫ টা থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিল রাজ্য। এবার ৩১ শে মার্চ পর্যন্ত সারা রাজ্যে সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বিকেল ৫ টা থেকে সম্পূর্ণ রাজ্যে জারি হচ্ছে লক ডাউন। আগের ২৭ শে মার্চের পরিবর্তে লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ শে মার্চ পর্যন্ত।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রবিবার ২৩ শে মার্চ বিকেল ৫ টা থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরশহরে জারি করা হয়েছিল লক ডাউন। এর মধ্যে ছিল সমস্ত জেলা সদরগুলো। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার সেই লক ডাউনের সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘পরিস্থিতি পর্যালোচনা করে লক ডাউন বাড়ানো হল ৩১ শে মার্চ পর্যন্ত। সারা রাজ্যেই জারি হবে এই লক ডাউন।’ লক ডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026