আগের ৩ দফার লকডাউনে ছিল প্রচুর বিধিনিষেধ। তবে লকডাউন ৪.০ আসবে একেবারে নতুন স্টাইলে। প্রধানমন্ত্রী ভাষণের দিন বলেছিলেন লকডাউন ৪.০ মিলবে বেশ কিছু শিথিলতা। সূত্রের খবর অনুযায়ী এবার পরিবহন ব্যবস্থার উপর জোর দেওয়া হবে বেশি। তাই ইতিমধ্যেই রাস্তায় বাস, ট্যাক্সি, ক্যাব চালুর অনুমতি মিলেছে। তবে অবশ্যই থাকছে বিধিনিষেধ।
সূত্রের খবর অনুযায়ী বেসরকারি ও মিনিবাসে যাত্রী সংখ্যা ২০-র বেশি থাকবে না। ট্যাক্সিতে ড্রাইভার ছাড়া দুজন যাত্রী নিয়ে যেতে পারবে। এই পরিবহন ব্যবস্থা চলবে নন কন্টেনমেন্ট জোনে। রাজ্য সরকারগুলি তাদের এলাকার হটস্পটগুলি চিহ্নিত করার সাথেই কিভাবে কোন ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া যাবে , সেটাও ঠিক করবে রাজ্য সরকারগুলি।
এবারের লকডাউনে অত্যাবশ্যকীয় পন্যান্য পণ্য হোম ডেলিভারির ক্ষেত্রেও ছাড় মিলতে পারে বলে সূত্রের খবর। পরিস্থিতির উপরে বিচার করে আন্তঃরাজ্য বাস বা বিমান পরিষেবা ও চলতে পারে বলে জানা গেছে। কিন্তু সেক্ষেত্রে যাত্রীদের ট্রাভেল পাস দেখতে হবে। কিন্তু হটস্পট এলাকা যেখানে ক্রমেই সংক্রমণ বাড়ছে, সেখানে কোনো পরিষেবাই শুরু হবে না। যেমন মহারাষ্ট্র, দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে। তাই সেখানে কোনো পরিষেবা দ্রুত চালু নাও হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…