দেশজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ, চলবে ৩১ মে পর্যন্ত
প্রধানমন্ত্রীর নির্দেশমতো ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রের মারফত্ জানা গিয়েছে, কাল থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন। তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরও ১৪ দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়ল।
রবিবার রাত ৯ টায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বিশেষ বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এছাড়া হরিয়ানা, বিহার, ওড়িশা এই রাজ্যগুলিও লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে। খুব সম্ভবত রবিবার কেন্দ্রের নতুন গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭। গত ২৪ ঘন্টায় ৫ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। দেশে করোনাতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৮৭২ জন । তবে এ পর্যন্ত মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…