নিউজ

আমেরিকাতে চাকরি খুইয়ে পেট চালাতে বাজারে সবজি বিক্রি

মারণ ভাইরাস করোনার জেরে একটার পর একটা বেদনাদায়ক খবর সামনে আসছে। কখনও আত্মহত্যার খবর, কখনও পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কখনও আবার চাকরি খুঁইয়ে সব হারানোর কাহিনী। সেরকম একটি ঘটনা ঘটেছে হাওড়ার পাশকুঁড়াতে। পাঁশকুড়ার খন্ডখোলা এলাকার বাহারপোতা গ্রামের বাসিন্দা কার্তিক আমেরিকাতে একটি নামী জাহাজ সংস্থায় চাকরি করতেন। কিন্তু করোনার কারণে সেই চাকরি গেছে। তাই এখন তিনি  বাজারে সবজি বিক্রি করছেন।

আমেরিকাতে যে সংস্থায় কার্তিক চাকরি করতেন, সেখানে ১০ মাসের চুক্তি শেষ হয়ে যাওয়াতে গত ২৫ জানুয়ারি সে বাড়িতে আসে। মে মাস থেকে নতুন অফিসে যোগদানের কথা ছিল। কিন্তু করোনার জন্য চাকরি তা আর নেই। তাই সংসারের হাল ধরতে তিনি এখন সবজি বিক্রি করছেন। কার্তিক ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে হোটেল ম্যানেজমেন্ট ভর্তি হন। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ও বিবাহিতা দিদির সাহায্যে সে পড়াশুনা শেষ করে গতবছর এপ্রিল মাসে চাকরিতে যোগ দেন।

মাসিক ৪০ হাজার টাকা মাইনা তিনি পেতেন।  যা দিয়ে তাদের সংসার ভালোই চলত। কষ্টের দিন শেষ হয়ে যাচ্ছিল। ছোট ভাইয়ের পড়াশুনার দায়িত্ব নিয়েছিল কার্তিক। কিন্তু করোনা সব শেষ করে দিল। আমেরিকাতে বর্তমানে অবস্থা খুব খারাপ। তাই এখন আমেরিকাতে আসা যাবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থা। পরে চাকরিতে যাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তাতে আছে গোটা পরিবার। আপাতত কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে আছে কার্তিক ও তার পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026