নিউজ

রাজ্যে লকডাউন ঘোষণা, বাড়ি ফিরতে মরিয়া সাধারন যাত্রীরা

গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশ জুড়ে পালিত হয়েছে জনতা কারফিউ। করোনা সংক্রমণ এড়াতে রাজ্য সরকারের তরফ থেকেও গতকাল জানিয়ে দেওয়া হয়েছে আজ অর্থাৎ ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে লক ডাউন করা হবে সমগ্র রাজ্য। এখনও পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫। মৃত্যু হয়েছে ৮ জনের। ক্রমশই বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা তাই দেশের অনেক শহরই হয়ে গিয়েছে লক ডাউন।

ইতিমধ্যে নবান্নের তরফে রাজ্যে লক ডাউন ঘোষণা করার পরই বেজায় সংকটে পড়ে গিয়েছে রাজ্যবাসী। যারা কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে কলকাতায় বসবাস করেন তাদের বাড়ি ফিরতে গিয়ে সংকটে পড়তে হয়েছে। গোটা ট্রেন পরিষেবা বন্ধ রাখার দরুন বাস একমাত্র ভরসা। কিন্তু প্রতিদিনের মত এদিন চোখে পড়েনি বাসের সংখ্যা। বেসরকারি বাস প্রায় দেখা যায়নি। সরকারি কয়েকটি বাস চললেও তাতে মানুষ বাড়ি ফিরছে বাদুড় ঝোলা হয়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাস পাওয়ার জন্য কারন বাড়ি ফিরতে সোমবার সকাল টুকুই ভরসা। যার জেরে বেড়েছে ভিড়।

এমন চিত্র এদিন সোমবার দেখা গিয়েছে ধর্মতলা চত্বরে। তাই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় বা জমায়েত না করার পরামর্শ দেওয়া হলেও এদিন ধর্মতলার এমন চিত্র দেখে লক ডাউনের পর তা কতটা কার্যকর তা নিয়ে উঠছে প্রশ্ন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026