নিউজ

কেন্দ্র থেকে দ্বিতীয় চিঠি আসার পর অবশেষে নবান্ন থেকে অনুমতি মিলল কেন্দ্রীয় দলের

রাজ্যে লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার কেন্দ্রের প্রতিনিধি দলকে রাজ্যে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর অনুমতি পেতে তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে হয়েছে। কলকাতায় যে দলটি এসেছে তাঁদের অনুমতির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হয়নি বলে কেন্দ্রের তরফে বলা হয়েছে।

কেন্দ্রীয় প্রতিনিধি দল ৪ টি রাজ্যে গেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এসেছে প্রতিনিধি দল।  স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের থেকে তাঁরা কোনো সমর্থন করেনি। কিন্তু মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র সহযোগিতা করেছে। এই দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে, শুধু স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে নয়।

কলকাতায় যে দলটি এসেছিলো তাঁদের অভিযোগ যে তাঁদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কেন্দ্রের পক্ষ থেকে সিনিয়র সদস্য অপূর্ব চন্দ্র বলেছেন যে পরিদর্শনে রাজ্যের পক্ষ থেকে যেতে পারবে বলে প্রথমে জানানো হলেও আজ বলা হয় যে কিছু সমস্যা থাকায় তাঁরা আজ যেতে পারবে না। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের হুঁশিয়ারির পরে রাজ্য সহযোগিতা করে।

যে ৪ টি জায়গাতে পাঠানো হয়েছে সেগুলি হল- মহারাষ্ট্রের পুণে, রাজস্থানের জয়পুর, মধ্যপ্রদেশের ইন্দোর ও পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে গেছে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র সেসব জায়গাতে গেছে যেখানে পরিস্থিতি খুব খারাপ, যদিও রাজ্য তা মানেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026