নিউজ

লকডাউনের ফলে ভারতে প্রায় ১৩ কোটি মানুষের চাকরি হতে পারে অনিশ্চিত, বলছে গবেষণা

করোনার দাপট বাড়ছে বিশ্ব জুড়ে। গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে নোভেল করোনা ভাইরাস। যার ফলে প্রতিদিন সারা বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গোটা বিশ্বে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে যেভাবে মৃত্যু ও সংক্রমণ বেড়ে গিয়েছে তাতে লক ডাউন ঘোষণা ছাড়া কোনো উপায় দেখেনি দেশগুলি।

একইরকম ভাবে ভারতেও বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে মোট নোভেল করোনাে আক্রান্ত হয়েছেন ১৬০০ এর অধিক এবং মৃত্যু বেড়ে হয়েছে ৩৮। এমন সংকটজনক পরিস্থিতিতে দেশে করোনার সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে সারা ভারত জুড়ে আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন। যার স্থায়ীত্বকাল থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

লক ডাউনের ফলে বন্ধ যান চলাচল পরিষেবা, বন্ধ সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, কলকারখানা, নিষেধাজ্ঞা জারি হয়েছে জমায়েতের উপর।স্বাভাবিকভাবেই লক ডাউনের ফলে অর্থনীতিতে মন্দা অনিবার্য। যার ফলে অর্থনীতিবিদেরা এক গবেষণার মাধ্যমে অনুমান করছেন, দেশে চাকরি যেতে পারে প্রায় ১৩ কোটি মানুষের, যার বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রে।

এক গবেষণার অঙ্কে বলা হয়েছে, সরকারি চাকরি বাদ দিলে দেশে ঠিক কতজন শ্রমজীবি মানুষ আছেন তার নিশ্চিত হিসেব নেই। যার ফলে ওই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষগুলির পেটের টান আগে পড়বে। অর্থাৎ ৫০ শতাংশের বেশি মানুষ কৃষির বাইরে কাজ করেন, আর তাদেরই চাকরির নিশ্চয়তা সবচেয়ে কম। কোনও নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। যাদের বেশিরভাগই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026