লকডাউন মেনে চলছেন না বাংলার মানুষ, রাজ্যকে চিঠি কেন্দ্রের

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা নামক মারণ ভাইরাস দ্বারা জর্জরিত গোটা বিশ্ব। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে লকডাউনই যে একমাত্র ভরসা সংক্রমণ হ্রাস করার, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় সরকারসহ বহু রাজ্যের সরকারও। সেইমতো দেশজুড়ে লকডাউন ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী।

তবে সেই লকডাউন মেনে চলছেন না পশ্চিমবঙ্গের মানুষ, এমনটাই অভিযোগ উঠলো এবার। এই পরিস্থিতিতে লকডাউনের নিয়ম যাতে রাজ্যে কঠোরভাবে মানা হয় সেই আদেশ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এই নিয়ে তৃতীয়বার আরও একটি চিঠি দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং পুলিশের মহা নির্দেশককে।

জানা গেছে কেন্দ্রের তরফ থেকে ওই চিঠিতে লেখা হয়েছে যে, “লকডাউন যাতে ঠিকঠাক ভাবে মেনে চলা হয় তার জন্যে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ করা হচ্ছে। জেলা কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থাগুলিকে যেন সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

প্রসঙ্গত, শিলিগুড়ি, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে লকডাউন না মানার দৃশ্য সামনে এসেছে, সেই পরিপ্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026