নিউজ

বাড়ছে লকডাউনের সময়সীমা, করোনা সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত সরকারের

বাংলাদেশ : করোনা সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। বিশ্বে প্রায় ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে এখনও পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। বাংলাদেশ সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।

গত ২৬ মার্চ ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ৪ এপ্রিল লকডাউন শেষ হবার কথা, কিন্তু মঙ্গলবার সেটা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে লকডাউন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে কিন্তু অফিস ও কলকারখানায় অল্প মাত্রায় কাজ হবে। তিনি তাঁর সরকারি বাসভবনে সিনিয়র সরকারি পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পিটিআই সূত্রের খবর অনুযায়ী স্বাস্থ্য পরিষেবার এক ডিরেক্টর বলেছেন যে লকডাউন ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৯ এপ্রিল করলে ১৪ দিনের বিষয়টি পূর্ণ হবে। তবে শেখ হাসিনা আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে যাতে কোনও সামাজিক অনুষ্ঠান না করা হয়, সেটার নির্দেশ ও দিয়েছেন। তিনি এই প্রথা বন্ধ রাখা যে কষ্টকর সেটাও উল্লেখ করেছেন। এর পাশাপাশি জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকেও সতর্ক করেছেন। আর নববর্ষে ডিজিটাল মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানাতে বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026