মহারাষ্ট্রের পর তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের মেয়াদ
কেন্দ্রের ঘোষণার আগেই ফের লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। তবে লকডাউন বাড়লেও তামিলনাড়ুর ২৫ টি জেলাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু স্কুল, কলেজ, রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল, ধর্মীয় অনুষ্ঠান, জমায়েত সব বন্ধ থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পরিষেবার জন্য ই-পাস লাগবে না বলেও জানানো হয়েছে।
মহারাষ্ট্র সরকার ও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। মহারাষ্ট্রের আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে। এবার মহারাষ্ট্রের পর লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। মৃত্যু ও হয়েছে সর্বাধিক। তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।
সংক্রমণ রুখতেই কেন্দ্রের আগে লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু। তবে গত সপ্তাহেই বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছিল তামিলনাড়ু। ছাড় ২৫ জেলাকে দেওয়া হলেও বাকি গোটা রাজ্যে লকডাউন জারি থাকবে। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…