নিউজ

রাজ্যে ফের লকডাউন? বড়সড় ঘোষণা মমতার

বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট পরিস্থিতিতে লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। প্রতিদিন রেকর্ড তৈরি করছে এই সংখ্যা এবং সেই পরিস্থিতিতে রাজ্যে নাইট কারফিউ এবং লকডাউন করার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। কিন্তু আদৌ কি লকডাউন বা আংশিক লকডাউন করা সম্ভব? সোমবার এই প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বললেন বাংলা সহ সারাদেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন। এরকম পরিস্থিতিতে গত কয়েকদিনে নতুন আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হয়েছে। দিল্লি সহ দেশের বেশ কয়েকটি জায়গায় নাইট কারফিউ জারি করা শুরু হয়েছে। পাশাপাশি দিল্লিতে শুরু হয়ে গিয়েছে লকডাউন আগামী ছয় দিনের জন্য। এই পরিস্থিতিতে বাংলায় নাইট কারফিউ হবে কিনা তা নিয়ে অনেকে পরামর্শ দিচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপাতত নাইট কারফিউ কিংবা লকডাউন কোনটাই হবেনা। তবে ভবিষ্যতে কিন্তু আরও যদি সংক্রমনের সংখ্যা বাড়ে তাহলে প্রথমে নাইট কারফিউ এবং পরবর্তীতে আংশিক লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, “এখনই লকডাউন নিয়ে কোন চিন্তা নেই। কাল কী হবে আমি কিভাবে জানবো? এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আচমকা লকডাউন রেখে দিলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা হতে পারে। তাদের একটা টাইম দেওয়া প্রয়োজন। লকডাউন করলেই যে সব কিছু কমে যাবে সেরকম তো নয়। ট্রাম চলছে, বাস চলছে, ট্রেন চলছে, গাড়ি চলছে সবকিছুই চলছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”

Anirban Kundu

Recent Posts

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা

ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…

June 10, 2026