নিউজ

১৪ এপ্রিল লকডাউন শেষ নয়, বাড়তে পারে আর কিছুদিন: সরকারি সূত্র

লকডাউন শেষ হতে আর ১ সপ্তাহ বাকি আছে। তবে এই লকডাউন ১৪ এপ্রিল পর্যন্তই থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্র মারফত জানা গেছে, দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাড়তে পারে এই লকডাউনের সময়সীমা। সরকারি সূত্রের খবর যে বেশ কিছু রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই লকডাউন পর্বকে বাড়াতে চাইছেন। এনআই সূত্রের খবর অনুযায়ী তিনি আগামী ৩ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর জন্য কেন্দ্রকে আর্জি জানান। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি চান লকডাউন নিয়ম মেনে এবং বৈজ্ঞানিকভাবেই তোলা হোক যাতে লকডাউনের সতর্কতা ও সুবিধা সব একদিনেই নষ্ট না হয়ে যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন যে লকডাউন পর্ব বাড়ানোর সিদ্ধান্ত জাতীয় স্বার্থেই নেওয়া হবে এবং সঠিক সময়ে তা ঘোষণা করা হবে। উপ প্রধানমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন যে লক ডাউনের শেষ সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মানুষকে সরকারের সাথে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে দেশবাসীকে দীর্ঘ পথের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের একটি ‘গ্রেডেড প্ল্যান’ করে নিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন, যেখানে ধাপে ধাপে বিভিন্ন দিশা নির্দেশ করা থাকবে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026