অরূপ মাহাত: করোনা ভাইরাস মহামারী বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দা নিয়ে তা থেকে এখনই পরিত্রাণের উপায় নেই কারো। দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে থমকে গিয়েছে অর্থনৈতিক কাজকর্ম। আর এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দিন আনি দিন খাই পরিবার গুলোতে নেমে এসেছে ঘোর আর্থিক সংকট। এই অবস্থায় একেবারে অসহায় অবস্থায় দিন কাটছে যৌনকর্মীদের।
কোভিড ১৯ এর সংক্রমণের ভয়ে দীর্ঘদিন ধরেই বাবুদের আসা যাওয়া বন্ধ হয়েছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। গত ডিসেম্বর মাস থেকেই খদ্দের কমতে শুরু করেছিল যৌনকর্মীদের। লকডাউন শুরু হলে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে, বাবুদের মনোরঞ্জনে সর্বস্ব উজাড় করে দেওয়া যৌনকর্মীরা পড়ে যায় অনিশ্চিত এক অন্ধকারের মধ্যে।
অবশ্য, মাঝে মাঝে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা খাবার পৌঁছে দিয়ে যায়। তবে তাতে সংসার চলে না। তাই বিপল্প আয়ের সন্ধানে নামে সোনাগাছির যৌনকর্মীরা। অনেকে এলাকায় সবজি বিক্রি করতে শুরু করেন। আর যারা খদ্দের ধরতে পারছেন তারা অনলাইন সেক্সের মাধ্যমে কিছুটা আয় করার চেষ্টা করছেন। এই সেক্স চ্যাটের মূল্য নির্ধারণ করছেন নিজেরাই। বাবুদের মনোরঞ্জন করতে আধ ঘন্টার সেক্স চ্যাটে অনেকেই ৫০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। সমস্ত লেনদেন হচ্ছে অনলাইনে। অনেক ক্ষেত্রে আবার যৌনকর্মীদের ঠকানোর অভিযোগ উঠছে বাবুদের বিরুদ্ধে। তবে, অচিরেই যদি যৌনপল্লীর দরজা না খোলে তাহলে ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হবে সোনাগাছির যৌনকর্মীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…