প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়িয়ে দিয়েছেন। তবে ২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী আজ কেন্দ্রের তরফ থেকে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোথায় কোথায় ছাড় মিলবে আর কিসে কিসে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
২০ এপ্রিলের পর থেকেও ছাড় মিলবে না বেশ কিছু ক্ষেত্রে, সেগুলি হল-
১) কোনওরকম যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হবে না। বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও।
২) বাস পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকবে।
৩) অটো, টোটো, ট্যাক্সি সমস্ত পরিবহন বন্ধ থাকবে।
৪) ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হচ্ছে না। সরকারের অনুমতি ছাড়া চলবে না বিমান।
৫) এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক জেলা থেকে অন্য জেলাতে যেতে হলে চিকিৎসাজনিত কারণ থাকতে হবে। অন্যথা যাওয়া যাবে না।
৬) সরকারের অনুমতি ছাড়া হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।
৭) অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা হবে না।
৮) সমস্ত ধর্মীয় স্থানে প্রবেশ নিষেধ। কোনো সাধারণ মানুষ প্রাথর্না করতে যেতে পারবেনা না। কোনোরকম ধর্মীয় জমায়েত সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৯) যে কোনো রকমের জমায়েত নিষিদ্ধ। তবে বিয়ে বা শেষকৃত্যের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত একদম করা যাবে না। সেক্ষেত্রেও প্রশাসনের উপস্থিতি প্রয়োজন। এছাড়া ৫ জনের বেশি জমায়েত রাস্তায় করা যাবে না।
১০) সমস্ত রকমের বিনোদন যুক্ত ক্ষেত্র বন্ধ থাকবে। সুইমিং পুল, সিনেমা হল, অডিটোরিয়াম, শপিং মল সব বন্ধ রাখা হবে।
এই সমস্ত কিছুই বিশেষ তদারকিতে সতর্কতার সাথে নজর রাখা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…