দেশ

৩ মে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছে মোদি? জানুন খবরের সত্যতা

আগামী ৩ মে থেকে ২০ মে পর্যন্ত সারা ভারতে চলবে লকডাউন, বর্তমানে সোশাল মিডিয়ার পাতা জুড়ে এই খবরটি বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এই খবরটি কি আদৌ সত্যি? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

এখনো পর্যন্ত কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনো লকডাউন এর ঘোষণা করা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই একটি গুজব রটে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে একটি চ্যানেলের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।

এই স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির পাশে লকডাউনের ঘোষণা করা হয়েছিল। কিন্তু জানিয়ে রাখি, ভারত সরকারের তরফে এরকম কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও পর্যন্ত। পাশাপাশি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন, লকডাউন কোন রকম সমস্যার সমাধান হতে পারে না, বরং সেটা সবথেকে অন্তিম বিকল্প হতে চলেছে। তাই, ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর পোস্টটি সম্পুর্ণ ভুয়ো একটি পোস্ট।

এর আগে এরকমই একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে জানানো হয়েছিল ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারা ভারতে লকডাউন ডাকা হবে। সেই সময় ছিল বাংলা সহ পাঁচ রাজ্যে নির্বাচন। এই অবস্থায় অনেকেই চিন্তিত হয়ে গিয়েছিলেন, নির্বাচনের মধ্যে লকডাউন কেন ডাকা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকিং টিম ওই খবরটিকে ভুয়ো খবর হিসেবে চিহ্নিত করেছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026