নিউজ

ছত্তিশগঢ়ের রাজধানী রায়পুরসহ একাধিক শহরে বাড়লো লকডাউন

ছত্তিশগঢ় :  ছত্তিশগঢ়ের রাজধানী রায়পুরসহ একাধিক শহরে ২১ তারিখ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লকডাউন। প্রশাসন সূত্রের খবর রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে লকডাউন। জানা গিয়েছে, জেলা প্রশাসন ও পুলিসের কর্তারা আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এই মুহূর্তে করোনায় মোট আক্রান্ত ৫২ লক্ষ ও মোট মৃত্যু হয়েছে ৮৪ হাজার জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৪৭২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৬ হাজার ৬১৫ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৪ জন।

ইতিমধ্যেই জেলা প্রশাসন রায়পুরকে কন্টেইনমেন্ট জোন বলে ঘোষণা করেছে। ওষুধের দোকান, পেট্রল পাম্প ও দুধ এবং প্রয়োজনীয় সামগ্রীর দোকান নির্ধারিত সময়ে খোলা ও বন্ধ করার অনুমতি দেওয়া হবে। জানা যাচ্ছে, আজ সন্ধ্যে থেকে আগামি সাতদিন লকডাউনের ঘোষণা করে দেবে প্রশাসন।  গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৪২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ছত্তিশগঢ়ে এবং মারা গিয়েছেন ১৭ জন। তবে সুস্থ হয়েছেন ২৬১৪ জন।

ছত্তিশগঢ়ে সব থেকে বেশি সংক্রমণের হার প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উল্লেখ্য, সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৪২৪ জন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026