দেশ

সম্পূর্ণ বন্ধ মেট্রো পরিষেবা! লকডাউনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশের রাজধানী দিল্লি। বেশ কয়েকদিন আগে থাকতেই দিল্লিতে চলছে লকডাউন। কিন্তু পরিস্থিতি এখনও হাতের বাইরে। তাই আজ অর্থাৎ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও এক সপ্তাহ লকডাউন এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন, “লকডাউনে দিল্লির মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১৭ মে ভোর ৫ টা অব্দি চলবে লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যাতে কোন ঢিলেমি না থাকে তার জন্য লকডাউন এর মেয়াদ বাড়ানো হয়েছে।” এছাড়াও তিনি বলেছেন, “কয়েকদিন আগে থাকতে লকডাউন করাতে দিল্লিতে সংক্রমণের হার কিছুটা কমেছে। কিন্তু এখন ঢিলেমি দেওয়া চলবে না। আমাদের লকডাউন বাড়াতেই হবে।”

করোনা সংক্রমনের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আজ পরিসংখ্যান তুলে জানিয়েছেন, “দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে নেমে ২৩ শতাংশে এসে পৌঁছেছে। তবে চিকিৎসকরা বলছে যে এই সংক্রমণের হার যথেষ্ট বেশি। তাই আমরা লকডাউন এর সময় কি কাজে লাগিয়ে স্বাস্থ্যপরিসেবা পরিকাঠামো উন্নত করছি। দিল্লির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের ঘাটতি। তবে আশা রাখি কেন্দ্রের সাহায্যে এই অবস্থার সমাধান হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026