কেরল : করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন। বন্ধ দোকানপাট, পরিবহন ব্যবস্থা। অত্যাবশ্যকীয় ব্যবস্থা ছাড়া খুলছে না কোনো দোকান। এই পরিস্থিতিতে কেরালা সরকার নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। যে সব মদ্যপায়ীরা ‘উইথড্রয়াল সিম্পটম’-এ ভুগছেন, তাঁরা চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালে তাঁদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হবে। সেই পাস দেখলে তাঁরা আবগারি দফতর থেকে মদ কিনতে পারবেন।
সোমবার রাতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্যে মদের দোকান বন্ধ থাকার ফলে অবসাদ এবং আত্মহত্যার মত ঘটনা ঘটছে। তাই সমস্যা সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যাঁদের উইথড্রয়াল সিম্পটম রয়েছে তাঁরা মদ কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে নিয়ম মানতে হবে এবং প্রেসক্রিপশন দেখতে হবে।
এর পাশাপাশি যারা এই রোগে ভুগছেন, তাঁদের চিকিৎসকদের পরামর্শ নেবার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ‘উইথড্রয়াল সিম্পটম’-এর শিকার ব্যক্তিকে নিয়মিত মদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মদ নেবার জন্য সেই ব্যক্তিকে আবগারি দফতরে গিয়ে প্রেসক্রিপশন সহ সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে। তাহলেই তিনি পাস পাবেন। তবে এর জন্য মদের দোকান খুলতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কেরালা সরকারের এই কাজের তীব্র নিন্দা করেছেন ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রোগের বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা করা যেতে পারে। সেই চিকিৎসা বাড়িতে বা হাসপাতালে ও ভর্তি রেখে করা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…