অফবিট

লকডাউনে খাবার পেয়েই ভীষন খুশি পথশিশুরা, উঠে এল সেই চিত্র

শ্রেয়া চ্যাটার্জি – কবি বলতেন, ‘অদন্তের হাসি আমি বড়ই ভালোবাসি।’ শিশুদের হাসি কে না পছন্দ করেন! মানুষ মাত্রই গান, ফুল এবং শিশু ভালোবাসেন। গোটা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। কষ্টে আমরা প্রত্যেকে আছি। যার অর্থ আছে সে মানসিক কষ্টে ভুগছে, যার অর্থ নেই সে ভুগছে পেটের জ্বালায়।

কষ্টে রয়েছে শিশুরাও, যে সমস্ত শিশুরা রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করে ঘুরে দুটো পয়সা রোজগার করত, তাদের রোজগার আজ বন্ধ। যারা ভিক্ষা দেবে তারাই তো ঘরের মধ্যে বন্দি। কবি বহুদিন আগে বলেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবির একথা আমরা কেউ রাখতে পারিনি, আমরা কেউই পৃথিবীকে তার বসবাসের উপযুক্ত করে তুলতে পারিনি। করোনা ভাইরাসের আক্রমণের আগেও পৃথিবী কি সুস্থ ছিল? উত্তরটা এককথায় না।

ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে চলছিল। আমরা চেয়েছিলাম উন্নতির শিখরে উঠতে। একবারও বুঝিনি এই উন্নতির দিকে এগোতে গিয়ে আমরা পৃথিবীর কত বড় সর্বনাশ করছি। প্রকৃতি-পরিবেশ ক্রমাগত আমরা কলুষিত করছি। আমরা শিশুর বাসযোগ্য উপযুক্ত করে যেতে পারবোনা পৃথিবী কে। এখন গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। ভাইরাসের থেকেও খিদের জ্বালা যে কি জ্বালা তা বুঝছে সকলে। যার মধ্যে সামিল ছোট্ট শিশুরাও। করোনা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে । অনেক প্রিয় জনের প্রাণ নিয়েছে, কিন্তু দিয়েছেও অনেক কিছু। ধনী থেকে গরিব প্রত্যেকের মনে এখন একটাই চিন্তা মৃত্যুভয়।

সরকারি-বেসরকারি উদ্যোগে গরীব মানুষদের মধ্যে খাবার বিলি করা হচ্ছে। তাতেই তো ওই ছোট ছোট শিশুদের মুখে হাসি ফুটেছে। যারা এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এরা এদের কাছে ভগবানের মতো। মানুষরূপী ভগবানের দ্বারা এরা মেটাচ্ছে এদের পেটের জ্বালা। এরা সুস্থ থাকুক বেঁচে থাকুক। এরাই তো দেশের সুপ্ত ভবিষ্যৎ।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026