অফবিট

লকডাউনে জনশূন্য সি বিচ, মহানন্দে রোদ পোহাচ্ছে কুমিরের দল, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের জন্য কার্যত বিশ্বের সমস্ত জায়গাতেই একপ্রকার লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ কার্যত গৃহবন্দী। এই সুযোগের সদ্ব্যবহার করছে পশুর দল। এতদিন মানুষের ভয়ে যারা বাইরে বেরোতে পারেনি বা নিজেদের সঠিক বাসস্থানে আসতে ভয় পেত। আজ মানুষের দেখা না মেলায় তারা রয়েছে মহানন্দে। পুরো পৃথিবীটাই যেন আজ পশুদের দখলে, পশু রাজ্যে পরিণত হয়েছে আমাদের নীল গ্রহ। সোশ্যাল মিডিয়ার দরুন এমন ছবি অনেক ভাইরাল হয়েছে। কখনও কখনও সমুদ্র তটে আসছে লাখো লাখো কচ্ছপ ডিম পাড়তে, আবার কখনো রাস্তায় দেখা যাচ্ছে হরিণের দল কে এমন নানান ছবি দেখে এই লকডাউনের মন খারাপ কে খানিকটা কমানো যেতে পারে।

মেক্সিকোর ওয়াক্সাকা সমুদ্র সৈকতে দেখা গেল সারি সারি কুমির শুয়ে যেন সানবাথ নিচ্ছে। বেশ কয়েকদিন ধরেই লকডাউনের জন্য ওই সমুদ্রসৈকতে কোন মানুষের আগমন হয়নি। সেই সুযোগে কুমিররা ভিড় করেছে ও সমুদ্র তটে। তবে এই সমুদ্রতটে আগেও একটা দুটো কুমির দেখা মিলত, তবে সে মাঝেমধ্যে। কিন্তু এমন সারি সারি কুমির এর আগে কেউ কখনো দেখেননি। এই জায়গাটি মূলত কুমিরের জন্যই বিখ্যাত।

তবে তারা খুব একটা শান্তিতে থাকতে পারে এমনটা নয়, কারণ কুমির দেখার জন্য পর্যটকদের বেশ ভিড় থাকতো। তবে এবারে পর্যটকশূন্য হওয়ায় তারা একটু নিশ্চিন্তে থাকতে পারছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাইতো সারবেঁধে ভিড় করেছে সমুদ্রতটে। আর মানুষকে চোখে আঙুল দিয়ে হয়তো দেখিয়ে দিচ্ছে, যে মানুষের জন্যই তারা এতদিন দুরে দুরে ছিল। মানুষেরও এই ধরনের ছবি দেখে বোঝা উচিত তাদের অত্যাচারে পশুরা কতটা বিরক্ত। এই পৃথিবীটা তো তাদেরও, মানুষের যতটা অধিকার আছে বেঁচে থাকার, তাদেরও রয়েছে। এ নির্মম সত্যই আজ উঠে আসছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026