২০২৪ সালে সম্পন্ন হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ অর্থাৎ ৪ ই জুন। কার মাথায় শেষপর্যন্ত উঠবে বিজয়ীর মুকুট? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে বাংলায় প্রত্যাশার থেকে ভালো ফল করছে তৃণমূল। জায়গায় জায়গায় তৃণমূল প্রতিনিধি এগিয়ে রয়েছেন। তবে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সকলকে চমকে দিয়ে বহরমপুরে এবার ইটি ঘটলো অধীর সাম্রাজ্যের। দীর্ঘ ২৫ বছর পর এবার সেই জায়গা দখল করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল নেতা ইউসুফ পাঠান।
পরপর ৫ বারে সাংসদ ছিলেন অধীর চৌধুরী। শুধু তাই নয়, ২০১৯-এর নির্বাচনের পর কংগ্রেসের লোকসভার দলনেতাও হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক ইস্যুতে লোকসভা কক্ষে তর্ক করতে দেখা গিয়েছে তাঁকে। বহরমপুরকে অধীরের ‘গড়’ বলেই চিহ্নিত করে থাকে রাজনৈতিক মহল। কিন্তু সকলকে অবাক করে বিশাল ব্যবধানে সেই জায়গা দখল করে নিয়েছেন তৃণমূলের প্রতিনিধি ইউসুফ পাঠান। এদিন প্রায় ৮৬ হাজার ভোটে জয়ী হন ইউসুফ পাঠান। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
জয়ের পর ইউসুফ পাঠান বলেছেন, ‘খুব ভালো লাগছে। এই জয় আমাদের সবার। আমি খুব খুশি।’ একই সঙ্গে তিনি অধীর রঞ্জন চৌধুরীর বিষয়ে বলেন, ‘উনি সিনিয়র নেতা। আমি ওঁকে সম্মান করি। সম্মান করবও আগামীতে।’ এছাড়াও তিনি জানিয়েছেন যে।শিশুদের জন্য স্পোর্টস অ্যাকাডেমি বানাবেন তিনি, বন্ধ হওয়া কারখানাও খুলে দেওয়া হবে, প্রচুর মানুষের চাকরি হবে। তিনি জানান তিনি তাঁর বাড়িতে তাঁর পরিবারের কাছেই থাকবেন। কাজে দিল্লি যাবে। মাঝে মধ্যে সময় পেলে বাংলায় আসবেন। এদিন একই সঙ্গে ইউসুফ দাবি করেন বাংলা এখন তাঁর তৃতীয় বাড়ি হয়ে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…