নয়াদিল্লি: আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তাই এখন থেকেই বাংলা দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি। তার রেষ দেখা গেল সংসদের বাদল অধিবেশনেও। তেলিনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষের ঘটনাটি তুলে ধরে বাংলার সঙ্গে পুরনো কাশ্মীরের তুলনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর এই বিতর্কিত মন্তব্যে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বাদল অধিবেশনের মঞ্চ থেকে তেলিনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে তুলে ধরে হুগলির বিজেপি সাংসদ বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে বলছি বাংলার অবস্থা খুব খারাপ। পশ্চিমবঙ্গ বিপদের মধ্যে রয়েছে। পুরনো কাশ্মীরে পরিণত হচ্ছে বাংলা।’
প্রসঙ্গত, গত মে মাসে ভদ্রেশ্বর থানা এলাকার তেলিনিপাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুটি গোষ্ঠী। লকডাউনের মধ্যেই ইট-পাটকেল ছোড়া হয়েছিল। চলেছিল বোমাবাজি। এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ব্রডব্যান্ড-সহ ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার জন্য বিজেপি নেতাদের একাংশকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ঘটনাকে সংসদের বাদল অধিবেশনে তুলে ধরে বাংলাকে পুরনো কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ লকেট।
শুধু তাই নয়, তেলিনিপাড়ার ওই দিনের ঘটনায় অসংখ্য বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছিল। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ তোলেন লকেট। সব মিলিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলার ওপর প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…