ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lakhpati Didi Yojana: তিন কোটি মহিলাকে লক্ষপতি দিদি বানানোর লক্ষ্য, নতুন পরিকল্পনা ভারত সরকারের

পয়লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভারতের সাধারণ অর্থ বাজেট পেশ করে ফেললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি দেশের অন্তর্বর্তী বাজেট হতে চলেছে মে মাস পর্যন্ত। এটাই মোদি সরকারের বর্তমান মেয়াদের শেষ অন্তর্বর্তী বাজেট। এই অন্তর্বর্তী বাজেটে নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বললেন, এবারে লক্ষ-পতি দিদি নামের একটি নতুন যোজনা শুরু করা হবে এবং এই যোজনাকে আরো সাফল্যমণ্ডিত করতে চেষ্টা করবে ভারত সরকার। তিনি জানালেন, এখনো পর্যন্ত প্রায় এক কোটি মহিলারা লক্ষ-পতি দিদি হয়ে উঠেছেন। প্রথমে এই প্রকল্প চালু করা হয়েছিল ২ লক্ষ মহিলাকে টার্গেট করে। এবারে এই প্রকল্পের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৩ কোটি

অর্থমন্ত্রী জানিয়েছেন, তার সরকার সম্পূর্ণভাবে মহিলাদের বিকাশের কথা চিন্তা করে। লক্ষ্যপতি দিদি প্রকল্পটি এরকমই একটি প্রকল্প যেখানে সরকার মহিলাদের জীবন আরও ভালো করতে চলেছে এবং তাদের মধ্যে আত্মনির্ভরতা নিয়ে আসতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মধ্যে স্বনির্ভরতা কে অগ্রগতি দেওয়া হয়। দেশে এখনো পর্যন্ত প্রায় ৮৩ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রায় নয় কোটি মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত যারা সাবলম্বী হয়েছেন। এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত মহিলাদের আয় বাড়াতেই এবারে লক্ষ-পতি দিদি যোজনা শুরু করেছে সরকার। এই দুজনা হল সেই সমস্ত মহিলাদের জন্যই যাদের পারিবারিক বার্ষিক আয় কমপক্ষে এক লক্ষ টাকা। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উচ্চ বিলাসী পরিকল্পনা এবং দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের লালকেল্লার প্রাচীর থেকে এই পরিকল্পনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই প্রকল্পে অনেক ধরনের সুবিধা প্রদান করা হয় এবং আর্থিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রকল্পটি মহিলাদের আয় বাড়াতে সাহায্য করে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কোটিপতি হয়ে উঠতে পারেন। এই প্রকল্পের অধীনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়ানো হয় এবং তাদের এলইডি বাল্ব তৈরি থেকে শুরু করে ড্রোন মেরামত, প্লাম্বিং এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শেখানো হয়। নারীদের আর্থিক বোঝাপড়া বাড়াতে কর্মশালা করা হয়। সঞ্চয়ের বিকল্প ছোট ঋণ বৃত্তিমূলক প্রশিক্ষণ উদ্যোক্তা সহায়তা এবং বীমা কভারেজ এর সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের অবশ্যই একটি স্বনির্ভর গোষ্ঠীর অংশ হতে হয়।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026