২০১৩ সালে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘মহাভারত’। সেইসময় দর্শকমহলে এই শো যে বেজায় জনপ্রিয়তা অর্জন করেছিল, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। শোয়ের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল মহাভারতের সমস্ত কলাকুশলীরাও। আর তাদের মধ্যে অন্যতম হলেন পর্দার গান্ধারী। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের বর্তমান লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন গান্ধারী অর্থাৎ রিয়া দীপসি।
মাত্র ১৭ বছর বয়সেই ছোটপর্দায় মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের গুরুভার কাঁধে নিয়েছিলেন অভিনেত্রী। দক্ষতার সাথে পালনও করেছিলেন সেটি। শোতে নিজের থেকে ১২ বছরের বড় অর্পিতা রাঙ্কার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রিয়াকে। উল্লেখ্য, এই শোতে প্রায় একাধিক কলাকুশলীদের থেকেই ছোট ছিলেন অভিনেত্রী। তবে তাও সকলের সাথে পাল্লা দিয়ে নিজের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন রিয়া। সেইসময় নিজের চরিত্রের সূত্র ধরে দর্শকমহলে বেজায় প্রশংসাও পেয়েছিলেন তিনি।
অভিনয় নিয়ে ছোট থেকেই প্যাশনেট অভিনেত্রী। ফিল্ম মেকিং নিয়ে ডিগ্রী রয়েছে রিয়ার। ছোট পর্দার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। ২০১৮ তে ‘ভাগে রাহো’ ছবির সূত্র ধরেই বলিউডে পা রেখেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, একটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে। ওয়েস্টার্নের পাশাপাশি সাবেকি সাজেও সাবলীল অভিনেত্রী। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তার বেশ কিছু ঝলক ভাইরাল হতেই পুনরায় মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন মহাভারতের গান্ধারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…