টেক বার্তা

HERO নয় ZERO, ইলেকট্রিক বাইকের জগতে নতুন মাইলফলক লঞ্চ করল আমেরিকান কোম্পানি – ELECTRIC BIKE

ইলেকট্রিক বাইকের জগতে এবার আগমন ঘটলো আমেরিকান বাইক নির্মাণ কোম্পানি জিরো মোটরসাইকেলের। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সাম্প্রতিক আমেরিকান কোম্পানি জিরো ডিএস একটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। যা প্রথম দর্শনে আপনার কাছে অ্যাভেঞ্জার বাইক বলে মনে হবে। অর্থাৎ এর ডিজাইনে বিশেষ যত্নশীলতার পরিচয় দিয়েছে সংস্থাটি। সাধারণ অ্যাভেঞ্জার গাড়ির মত বৃহৎ আকার ট্যাংকি প্রদান করার পাশাপাশি একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে নতুন এই ইলেকট্রিক বাইকে।

আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানী তেলের উর্ধ্বমূল্যের কারণে মূলত ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা চোখে পড়ার মতো। বর্তমানে একাধিক কোম্পানি ইলেকট্রিক স্কুটার বিক্রি করলেও হাতেগোনা কয়েকটি কোম্পানি বিশ্ববাজারে ইলেকট্রিক বাইক বিক্রি করছে। এবার সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে আমেরিকান ভিত্তিক কোম্পানি জিরো।

উল্লেখ্য, আমেরিকান নির্মাতা জিরো মোটরসাইকেল দ্বারা তৈরি, জিরো ডিএস একটি সম্পূর্ণ-ইলেকট্রিক মোটরসাইকেল। যদি গাড়িটির বিশেষত্বের কথা বলি, তবে এতে অধিক মাইলেজের জন্য ৭ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা এক চার্জে গাড়িটিকে সর্বোচ্চ ৮০ মাইল মাইলেজ দিতে পারে। শুধু তাই নয়, দুর্দান্ত এই বাইকটি সর্বোচ্চ ৯৮ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। পাশাপাশি যদি জিরো ডিএস ইলেকট্রিক বাইকের অত্যাধুনিক প্রযুক্তির কথা বলি, তবে এতে ৭ ইঞ্চির ডিসপ্লে লক্ষ্য করা যাবে। সাথে ABS ব্রেকিং সিস্টেম চালকদের নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেট, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটরের মতো সুবিধাও লক্ষ্য করা যাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026