ম্যাগাজিন

প্রেম একবারই এসেছিল নিস্তব্ধ চরণে

আজ ভ্যালেন্টাইনস ডে। প্রেমের দিবস। প্রণয়ের বাঁধনে পড়েছে দুই মন। তাই সকল থেকেই মিষ্টি মুধুর প্রেমের গান, কোটেশন, গিফ্টস ইত্যাদির দাপটে জীবনটা কিছুটা হলেও প্রেমময় হয়ে উঠেছে। তবে ‘প্রেম’ শব্দটি কি শুধুমাত্র আজকের এই বিশেষ দিনটির জন্যই তুলে রাখা এক অনুভূতি। বোধহয় নয়। প্রেম ভেসে বেড়ায় আকাশে, বাতাসে। বাড়ির আনাচে কানাচে। আমাদের মনের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ছুটে বেড়ানো এই অনুভূতি কিছুটা হলে চরম বাস্তবের হাত থেকে একটা দিন হলেও মুক্তি দেয়। তা যাই হোক, আজকের এই প্রেমের মুহূর্তগুলো মনের মণিকোঠায় যে এক অতি বিশেষ স্থান অর্জন করতে সক্ষম, তা এক বাক্যে স্বীকার করে নেওয়া যায়!

কথায় বলে প্রেমের কোন বয়স নেই। প্রেম যে কোনো বয়সেই হতে পারে। প্রেম যে কোনো কারুর সাথেই হতে পাতে। তবে তা প্রকৃত প্রেম কিনা বলা কঠিন! প্রেমের কোন সঙ্গা নেই, সেই অর্থে। যা ছোঁয়া যায় না , শুধুমাত্র উপলব্ধি করা যায়, তার আবার সঙ্গা কি! তবে প্রেম জীবনে কতবার আসে? জানা আছে কারও? তবে জানি কেই বলবেন একবার, কেউ দুবার বা কেউ কেউ বহুবার- তাই তো? আসলে প্রকৃত অর্থে প্রেম আসে একবারই এই জীবনে। সে আসে নিস্তব্ধ চরণে। টোকা দেয় মনের জানলায়। আর আমরা সেই জানলা সহজেই খুলে দি, ভালোবাসার এক ভিন্ন রং ও স্বাদ কে উপভোগ করবার উদ্দেশ্যে। আবার আমাদের ভুল বা ত্রুটির জন্য সেই প্রথম প্রেম বিদায়ও নেয় এই জীবন থেকে।হৃদয় তখন টুকরো টুকরো হয়ে যায়। চোখের কোনে আসে অশ্রুবিন্দু। মুহূর্তে সকল পার্থিব সুখ পরিণত হয়ে এক অপার্থিব যন্ত্রনায়। মনে পড়ে তার মুখ, সেই স্মৃতিবিজরিত সন্ধ্যাগুলো, সেই কথাগুলো যে সে কেবল ‘আমাকেই’ ভালোবাসে, সেই প্রতিশ্রুতি ও পরে ‘আমাকে’ রিক্ত করে চলে যাওয়া। এই ঘটনার পর, এই জীবনে প্রেম হয়ত আসে, তবে তার গভীরতা সামান্য। কাঁচের স্বর্গের মত ভঙ্গুর সেই অনুভুতি।

তখন তা ঠিক প্রেম নয়, যা ছিল গতকাল গোধূলিতে! সকল অনুভূতি সমুদ্রের ঢেউয়ের মত আঁচড়ে পড়েছে সৈকতে। রূপান্তরিত হয়েছে সহস্র বারিবিন্দুতে। সে আজ অতীত। তবুও ভীষণ ভাবে বর্তমান। এক লুকোনো আশা। তাকে একবার দেখবার। বারে বারে ফিরে দেখতে চাইছে এই মন। রিক্ত হচ্ছে সে সর্বক্ষণ!!

                          – কুণাল রায়
BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026