বিনোদন

সিড ও মিঠাইয়ের সামনে ফিকে হয়ে গেল ঋষি-পিহুর প্রেম, তুফান মেলকে চোখে হারাচ্ছে উচ্ছেবাবু

বর্তমানে বাংলার ১নং ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। মাঝে বেশ কয়েকসপ্তাহ নিজের প্রথম স্থান হারালেও এখন সিদ্ধার্থ ও মিঠাইয়ের গদগদ প্রেম আবারো এই ধারাবাহিককে ফিরিয়ে দিয়েছে তার এক নম্বর স্থান। সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই মুহূর্তে মিঠাই বিজনেস উইমেনের পুরস্কার পেয়েছে। আর সেই আনন্দেই মোদক বাড়িতে চলছে উৎসব। বলাই বাহুল্য, ধারাবাহিকের পর্দায় সিদ্ধার্থ রীতিমতো চোখে হারাচ্ছে মিঠাইকে, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন পরে না।

তবে ধারাবাহিকের পর্দায় এই মুহূর্তে জি বাংলার তুফান মেলের সাথে উচ্ছবাবুর রোমান্স রীতিমতো হার মানিয়েছে স্টার জলসার ঋষি-পিহুর রোমান্সকে। মিঠাই রানীর সামনে কেউ টিকতে পারছে না আর। তবে খুব শীঘ্রই ‘মিঠাই’তে আসতে চলেছে নতুন টুইস্ট। ষড়যন্ত্রের শিকার হবে মিঠাইয়ের উচ্ছেবাবু। ইতিমধ্যেই সেই প্রোমো সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দায়, যা রীতিমতো শোরগোল ফেলেছে এই ধারাবাহিকের ভক্তদের মাঝে।

প্রোমোতে দেখানো হয়েছে ষড়যন্ত্র করে লরির সাহায্যে হাইওয়ে থেকে সিদ্ধার্থের গাড়ি ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে জলে। পরে পরিবারের সমস্ত সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা হবে সেই গাড়ি। কিন্তু পাওয়া যাবেনা সিদ্ধার্থকে। পরে রকস্টার হিসেবে ফিরে আসবে সিদ্ধার্থ। সে সিদ্ধার্থ কিনা নাকি তার মতো দেখতে অন্য কেউ? মিঠাই কি আবারো ফিরে পাবে তার উচ্ছেবাবুকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলিতেই। আগামী দিনে কি হতে চলেছে মিঠাইয়ের সাথে! তা জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026