ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ২৫০০ টাকায় শুরু করতে পারবেন ৬টা ব্যবসা, বাড়ি বাড়ি থাকবে আপনার তৈরি জিনিসের চাহিদা – BUSINESS PLAN

ব্যবসা শুরু করা মানেই যে প্রচুর টাকার ব্যাপার এই ধারণা ভাঙার সময় এসেছে। পকেটে কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে থাকা অল্প কিছু টাকা দিয়েও ব্যবসা শুরু করা যেতে পারে। টাকা ছাড়াও ব্যবসা শুরু করার জন্য আরও আরও একটা জরুরি জিনিস হল বুদ্ধি। নিজের বুদ্ধি খরচ না করলে, শুধু টাকার জোরে ব্যবসা নাও দাঁড়াতে পারে।

ব্যবসা এমন জিনিসের করা উচিৎ যেটায় লোকসান কম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সবার কাছে বেশি বাজেট থাকে না, তার ওপর যদি লোকসান হয় তাহলে তার সব টাকা জলে যেতে পারে। সুতরাং এমন ব্যবসা শুরু করতে হবে যেটায় ঝুঁকি কম। লোকসানের ঝুঁকি কমানোর জন্য মার্কেট বুঝতে হবে। বাজারে কোন জিনিসের চাহিদা রয়েছে সেটা বুঝে নিতে পারলে ব্যবসা করা অনেকটা সহজ হয়ে যাবে। মানুষের মধ্যে যে জিনিসের চাহিদা রয়েছে সেই জিনিসের ব্যবসা করলে মুনাফা যেমন ভালো হবে, তেমনই বারো বাস সমানভাবে আপনার বিজনেস বাজারে টিকে থাকতে পারবে। আর বাজারে যত টিকে থাকবে তত বেশি লাভ।

আজকে এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেটা শুরু করার জন্য নামমাত্র টাকার দরকার হয়। মাত্র ২৫০০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন আপনি। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আড়াই হাজার টাকায় এক সঙ্গে ছয়টি ব্যবসা আপনি করতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনছেন। মাত্র আড়াই হাজার টাকায় আপনার নিজের ৬ টা বিজনেস।

বাসন মাজা, ঘর সাফ করা, টয়লেট সাফ করা, জামা কাপড় পরিষ্কার করা, কাঁচের কিছু পরিষ্কার করা ইত্যাদি জিনিসের জন্য অনেকরকম লিকুইড বাজারে পাওয়া যায়। কিন্তু এটা কি জানেন যে প্রায় একই রকম কাঁচা মাল দিয়ে এই সমস্ত কিছু তৈরি করা সম্ভব? এক ধরণের পাউডার পাওয়া যায়, সেটাই বিভিন্ন মাত্রায় জলে গুলে ঘনত্ব বাড়িয়ে কিংবা কমিয়ে এসব বাজারে বিক্রি করা হয়। এই পাউডার আপনি অনলাইনে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে কিনে নিতে পারবেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026