ব্যবসা করার জন্য টাকা পয়সা যেমন দরকার তেমনই দরকার উপস্থিত বুদ্ধির। উপস্থিত বুদ্ধির জোরে অনেক কম খরচের মধ্যে লাভদায়ক ভালো ব্যবসা করা যাবে। তাছাড়া সব ব্যবসা করার জন্য প্রচুর টাকার দরকার হয় না। নামমাত্র বিনিয়োগ করেও নতুন ব্যবসার গোড়াপত্তন করতে পারবেন আপনি। কীভাবে কোন ব্যবসা কম খরচের মধ্যে করা যাবে সেটা জানানোর জন্যই আমাদের এই প্রতিবেদন।
এই প্রতিবেদনে আমরা এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেটা শুরু করা খুবই সহজ। বাড়ির যে কোনো ছোটো অংশ বা একটা টেবিল থেকেও ব্যবসা শুরু করতে পারেন। প্রাথমিকভাবে সাত হাজার টাকা দিয়ে কাজ শুরু করা যেতে পারে। এই সাত হাজার টাকার বিনিময়ে করতে পারবেন সাতটি ব্যবসা। এই সাতটি ব্যবসার চাহিদা বাজারে এখন খুব বেশি। এমনকি আপনার নিজের বাড়িতেও এই জিনিস রোজ ব্যবহার করা হয়।
বাসন পত্র, জামা কাপড় থেকে শুরু করে বাথরুম টয়লেট সহ রোজকার জীবনের একাধিক ক্ষেত্রে ক্লিনার দরকার পড়ে। ক্লিনার মানে এখানে লিকুইড সাবান বা লিকুইড ডিটারজেন্টের কথা বলা হচ্ছে। এমনকি গাড়ি ধোয়ার সাবানও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আসলে এই প্রতিটা কাজে যে সাবান বা লিকুইড আমরা ব্যবহার করি সেগুলো কম বেশি প্রায়ই একইভাবে তৈরি হয়ে থাকে।
প্রতিটা ক্ষেত্রে লিকুইড তৈরি করার পদ্ধতি মোটামুটি একই। প্রথমে আমরা পছন্দের মাপের পাত্রে জল ভরে নিতে হবে। এবার সেটাই মেশাতে হবে কেমিক্যাল। ভালো করে মিনিট দুই মিক্স করার পর বারো ঘণ্টা রেখে দিতে হবে। তারপর বোতলে ভরা এবং বিক্রির পালা। সাত বিজনেস থেকে যে কোনো বোতল পিছু গড়ে ৪০ থেকে ৫০ টাকা আয় হতে পারে। এবার হিসেবে করে নিন আপনার কতো বোতল রেডি করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…