উৎসবের মরশুমে প্রথমেই জোর ধাক্কা সাধারণ মানুষের হেসেলে। সারা দেশে আজকে কারওয়া চৌথ পালিত হচ্ছে। তার মধ্যে, জানা গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় বৃদ্ধি পেয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা। এর ফলে এবার থেকে বাইরে খেতে গেলেই বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। প্রথম থেকেই মনে করা হচ্ছিল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এবারে বৃদ্ধি পাবে। আর হলেও ঠিক তাই। নভেম্বর মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করল সংস্থাগুলি
আজ অর্থাৎ পহেলা নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৮৩৩ টাকা। অক্টোবরে এই গ্যাসের দাম ছিল ১৭৩১ টাকা ৫০ পয়সা। দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো ১০১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে কলকাতা দিল্লির পাশাপাশি মুম্বাইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই ভাবে বেড়েছে।
গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০৯ টাকা বেড়েছিল। এবার লাগাতার দ্বিতীয়বারের জন্য বাড়লো রান্নার গ্যাসের দাম। তবে রান্নার কাছে দাম বাড়লেও দেশের বিভিন্ন শহরে ঘরোয়া গ্যাসের দাম এখনো পর্যন্ত একই রয়েছে। দিল্লিতে এই মুহূর্তে ১৪ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা রয়েছে। কলকাতায় ৯২৯ টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে ১৪ কেজি সিলিন্ডার। মুম্বাইয়ে ৯০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৯১৮ টাকা ৫০ পয়সা দাম ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…