মাত্র ৬০০ টাকায় মিলছে রান্নার গ্যাস, জানুন কিভাবে কিনবেন

ভারতের দরিদ্র পরিবারগুলির জন্য রান্নাঘরের খরচ কমাতে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, সরকার দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারগুলিকে এলপিজি সংযোগ দেয় এবং প্রতিটি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেয়। ফলে, এই পরিবারগুলি মাত্র ৬০০ টাকায় রান্নার গ্যাস কিনতে পারে।

এখনকার দিনে গ্যাস কেনার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হলেও, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ঘোষণা করেছেন এবারে মাত্র ৬০০ টাকায় আপনি গ্যাস কিনতে পারবেন। এর জন্য আপনাকে উজ্জ্বলা যোজনার অধীনে নাম লেখাতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনা কার্ডধারীদের মাত্র ৬০০ টাকায় সিলিন্ডার দেওয়া হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী একজন ব্যক্তিকে নয়াদিল্লিতে একটি এলপিজি সিলিন্ডারের জন্য প্রাথমিকভাবে ৯০৩ টাকা দিতে হবে।

তবে, সুবিধাটা পাওয়া যাবে এরপরে। যেখানে অন্যান্য গ্রাহকদের কাছে ভর্তুকির টাকা খুব কম আসে সেখানেই এই যোজনায় নাম লেখানো গ্রাহকদের ব্যাংক একাউন্টে ৩০০ টাকা করে ভর্তুকীর টাকা পাঠায় কেন্দ্র সরকার। অর্থাৎ ৩০০ টাকা পাওয়ার পরে সেই সিলিন্ডারের দাম হয়ে যায় মাত্র ৬০৩ টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কী?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে দেশের দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে, সরকার পরিবারগুলিকে একটি এলপিজি সিলিন্ডার, একটি রেগুলেটর এবং একটি পাইপ সরবরাহ করে। ২০১৪ সালে এলপিজি গ্রাহকের সংখ্যা ছিল মাত্র ১৪ কোটি। তবে এখন এই সংখ্যাটা ৩৩ কোটিতে পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, মোট এলপিজি গ্রাহকদের মধ্যে প্রায় ১০ কোটি মানুষ উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগী।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026