ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG সিলিন্ডার সংযোগের সাথে আধার কার্ড লিঙ্ক না হলে ক্ষতি হবে, এইভাবে নম্বর লিঙ্ক করুন

আধার কার্ডের প্রয়োজনীয়তা দিনে দিনে ক্রমাগত বাড়ছে। আপনি যদি আধার কার্ড এখনো পর্যন্ত না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনাকে পরিচয়পত্র নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে। আপনার জন্য আধার কার্ডের সমস্ত প্রয়োজনীয়তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে আধার কার্ড এমনই গুরুত্বপূর্ণ একটা নথিতে পরিণত হয়েছে যে এটা ছাড়া আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে পারবেন না। তবে আপনাদের জানিয়ে রাখি সরকার এখন এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে এই আধার কার্ডের উপর ভিত্তি করে। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে আপনি কিন্তু ভর্তুকি পাবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন।

আপনি যদি এটি না করেন তবে আপনি কিন্তু কোন রকম সুবিধা পাবেন না ভারত সরকারের কাছ থেকে। গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে আপনাকে খুব বেশিদূর যেতে হবে না। আপনি কিন্তু সহজেই এই কাজটি করতে পারেন একেবারে বাড়িতে বসে। খুব সহজেই এই কাজটা হয়ে যাবে এবং আপনাকে একেবারেই কোন পরিশ্রম করতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার নম্বর লিঙ্ক করাবেন।

১. এলপিজি সিলিন্ডারের লিঙ্ক করতে আপনাকে কোনরকম চিন্তা করতে হবে না। আপনি বাড়িতে বসে কাজটি সহজ উপায়ে করতে পারেন এবং এতে আপনার কোনো রকম সমস্যা হবে না। এর জন্য আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে রেসিডেন্ট সেলফ সিডিং ওয়েব সাইটে ক্লিক করতে হবে।

২. এরপরে আপনাকে সমস্ত তথ্য তালিকাভুক্ত করতে হবে এবং আপনাকে আপনার সুবিধার প্রকারের LPF নির্বাচন করতে হবে।

৩. তারপর iocl, BPCL, HPCL এর মধ্যে যেকোনো একটি গ্যাস কোম্পানির নাম বেছে নিতে হবে এবং তারপর আপনার ডিস্ট্রিবিউটর এর নাম লিখতে হবে। এরপর আপনাকে গ্যাস সংযোগ নম্বর মোবাইল নম্বর আধার নম্বর ইমেল আইডি লিখতে হবে। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটি লিখতে হবে। এই তথ্য দেওয়ার পরে আপনার আধার নম্বরটি আপনার গ্যাস সংযোগের সাথে লিংক করা হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026