ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৬০০ টাকায় এবার থেকে পাওয়া যাবে গ্যাস, জানুন কিভাবে বুক করলে পাবেন সুবিধা

কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদি সরকার বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে আরও একটি বড় ঘোষণা করে দিয়েছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের আরো একটি উপহার দিয়ে মোদী মন্ত্রিসভা সিলিন্ডারের উপরে ভর্তুকি ১০০ টাকা বৃদ্ধি করেছে। এর অর্থ হলো আগের ২০০ টাকার পরিবর্তে এখন ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে যেকোনো গ্যাস সিলিন্ডারের উপরে। অর্থাৎ এলপিজি সিলিন্ডার যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে মাত্র ৬০০ টাকা দিতে হবে এখন।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিতে গিয়ে এই নতুন ঘোষণা করেছেন। এর আগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল এবং উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ভর্তুকি বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছিল। এখন ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে আরো ৩০০ টাকা করা হয়েছে।

গত মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরে যখন কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারের দেওয়া ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করেছিল তখন রাজধানী দিল্লিতে ১৪.২ কেজি গার্হস্থ সিলিন্ডারের দাম ছিল ১১০৩ টাকা। কিন্তু এত বড় ডিসকাউন্ট পাবার পরে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা মাত্র ৭০৩ টাকায় গ্যাস পাচ্ছিলেন। এখন ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। এর ফলে এবারে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম এসে গিয়েছে ৬০৩ টাকায়। আপনাদের জানিয়ে রাখি সাধারণ নাগরিকদের জন্য দিল্লিতে এবং ভারতের অন্যান্য রাজ্যে সিলিন্ডারের দাম ৯০৩ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026