ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৯.৫০ টাকা, জেনে নিন নতুন এলপিজি সিলিন্ডারের দাম

১ জানুয়ারির আগে এবারে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আজ অর্থাৎ ২২শে ডিসেম্বর থেকে দিল্লি থেকে পাটনা পর্যন্ত এলপিজি সিলিন্ডার এর দাম ৩৯.৫০ টাকা। এই দাম কমানো হয়েছে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে দামে কোন পরিবর্তন হয়নি। জানুয়ারি ২০২৪ এর আগে আজ অর্থাৎ বাইশে ডিসেম্বর দিল্লি থেকে পাটনা পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে মাত্র ১৭৫৭ টাকায়। এতদিন পর্যন্ত এই সিলেন্ডার পাওয়া যেত ১৭৯৬ টাকা ৫০ পয়সায়।

কলকাতায় এই ১৯ কেজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৮৬৮ টাকা ৫০ পয়সা। ডিসেম্বর পর্যন্ত এই সিলিন্ডার বিক্রি হয়েছিল ১৯০৮ টাকায়। অন্যদিকে মুম্বাইতে অর্থাৎ বাণিজ্য নগরীতে এই মুহূর্তে সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৭১০ টাকায়। এতদিন পর্যন্ত এই সিলিন্ডার পাওয়া যেত ১৭৪৯ টাকা ৫০ পয়সায়। এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা কম হওয়ার ফলে এখন চেন্নাইতে এই সিলিন্ডারের দাম ১৯২৯ টাকা।

তবে ১৪.২ কেজি সিলিন্ডারের দামে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। ৩০ আগস্ট ২০২৩ শেষবার দাম পরিবর্তন করা হয়েছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে। সেই সময় ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেওয়া আপডেট অনুসারে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২০০ টাকা। এখনো পর্যন্ত ১৪.২ কেজি গার্হস্থের সিলিন্ডারে ৩০ আগস্ট এর মত একই দাম রয়েছে। দিল্লিতে এই ১৪. ২ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা, কলকাতায় এই দাম ৯২৯ টাকা, মুম্বাইতে দাম ৯০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে দাম ৯১৮ টাকা ৫০ পয়সা।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026