ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lpg price: এক ধাক্কায় বেড়ে গেল LPG CYLINDER-এর দাম, জানুন আপনার শহরে এখন গ্যাসের দাম কত?

মার্চ মাস শুরু হয়ে গিয়েছে এবং মাসের একেবারে প্রথম দিনে আবারো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে তেল বিপনন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবারও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে শুধুমাত্র ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে এই তেল সংস্থাগুলির তরফ থেকে। এখনো পর্যন্ত গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। স্থিতিশীল রয়েছে দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম।

এই মুহূর্তে ভারতের বাজারে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে দিল্লিতে ৯০৩ টাকা। কলকাতায় ৯২৯ টাকা দামে বিক্রি হচ্ছে গার্হস্থ গ্যাস সিলিন্ডার। মুম্বাইতে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ৯০২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইতে এই দাম ৯১৮ টাকা ৫০ পয়সা। দীর্ঘদিন ধরে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম ভারতে একই রকম রয়ে গিয়েছে। পরিবর্তন হয়নি একেবারেই। তবে বারেবারে পরিবর্তন হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে একদিকে যেমন সমস্যা হয়েছে হোটেল চালকদের, তেমনি সমস্যা হয়েছে কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রেও। গত মাসের বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৪ সালে ১৪ টাকা দাম বাড়ানোর পরে আবারো একবার ২৫ টাকা দাম বাড়ানো হয়েছে এই বাণিজ্যিক সিলিন্ডারের। এই পরিবর্তনের হার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দ্বারা প্রকাশ করা হয়েছে যা আজ থেকে প্রযোজ্য হবে।

নতুন দাম অনুযায়ী এই মুহূর্তে দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৯৫ টাকা। অন্যদিকে কলকাতায় এই সিলিন্ডারের দাম ১৯১১ টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা এবং চেন্নাইতে ১৯৬১ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026