নিউজ

LPG Cylinder Price: নভেম্বর মাসের প্রথম দিনে একধাক্কায় গ্যাসের দাম কমল ১১৫ টাকা, জেনে নিন আপনার শহরের দাম

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে চলতি মাসের শুরুতে সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। ১ লা নভেম্বর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১৫ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তবে দাম কমেনি রোজকার ব্যবহৃত গৃহস্থ ১৪.২ কেজি সিলিন্ডারের। ১১৫ টাকা দাম কমানো হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের।

IOCL-এর মতে, ১ নভেম্বর থেকে রাজধানী শহর দিল্লিতে Indane-এর ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হবে ১১৫ টাকা ৫০ পয়সা। আগে দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হত ১৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ ১ লা নভেম্বর দাম কমার পর দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৪৪ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতাতে ১১৩ টাকা, মুম্বাইতে ১১৫ টাকা ৫০ পয়সা এবং চেন্নাই ১১৬ টাকা ৫০ পয়সা দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি গৃহস্থ সিলিন্ডার পুরনো দামেই বিক্রি হবে। বর্তমানে রাজধানী শহর দিল্লিতে এই গ্যাসের দাম ১০৫৩ টাকা এবং কলকাতাতে দাম ১০৭৯ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, টানা ছয়বার দাম কমলো এই বাণিজ্যিক সিলিন্ডারের। এর ফলে ছোটখাটো হোটেল ব্যবসায়ী ব্যাপক উপকৃত হবে, তা আলাদাভাবে বলার দরকার পড়ে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026