নিউজ

LPG Cylinder: দীপাবলির সময় ৩৫০ টাকা সস্তায় বুক করুন গ্যাস সিলিন্ডার, অবিলম্বে জানুন কিভাবে কিনবেন

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে দীপাবলীর সময় সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। এই পুজোর সময় আপনি যদি এখন গ্যাস সিলিন্ডার বুক করতে চান তাহলে আপনার জন্য দারুন খবর রয়েছে। একদিকে যেমন প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ছে, ঠিক সেই সময়ই আপনি ৩৫০ টাকা সস্তায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। কিন্তু কি করে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে গ্যাস কিনতে আপনার কম খরচ হবে। আসলে সরকার একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার ৩৫০ টাকা কম দামে অর্থাৎ ৭৫০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন। এই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। এই গ্যাস খুব সহজে বিতরণ করা যায়। সরকার প্রায় সব শহরে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে। আপাতত ২৮ টির বেশি শহরে উপলব্ধ এই কম্পোজিট গ্যাস।

এই কম্পোজিট গ্যাস মূলত বিক্রি করছে ইনডেন কোম্পানি। আপনি মাত্র ৭৫০ টাকা খরচ করেই কিনে নিতে পারবেন Indane এই গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার কিনলে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২ বছরে ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের। যেখানে ২০২০ সালে গৃহস্থ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। ২ বছরে প্রায় ৪৫০ টাকা দাম বেড়ে তা বর্তমানে হয়েছে ১০৭০ টাকা।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026