নিউজ

এলপিজি-তে হবে এবার থেকে রেশন ব্যবস্থা, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের জন্য বড় পরিবর্তন করল ভারত সরকার

লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজির নিয়মের ক্ষেত্রে চলে এল বড় পরিবর্তন। এবারে যারা এলপিজি ডোমেস্টিক ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য একটা নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যারা ডোমেস্টিজ সিলিন্ডার ব্যবহার করেন তাদের কিন্তু এবার থেকে সিলিন্ডার নেওয়ার জন্য রেশনিং করতে হবে। ডোমেস্টিক ব্যবহারকারী এক বছরে, ১৫ টির বেশি সিলিন্ডার গ্রহণ করতে পারবেন না। এক মাসে দুটির বেশি এলপিজি সিলিন্ডার আপনি গ্রহণ করতে পারবেন না। এতদিন পর্যন্ত গ্রাহকরা নিজের ইচ্ছে অনুযায়ী সিলিন্ডার গ্রহণ করতে পারতেন। কিন্তু এবার থেকেও সেই নিয়ম বদলাতে চলেছে।

গ্যাস ডিলাররা বলছেন, এই রেশনিং ব্যবস্থার জন্য এবার থেকে সফটওয়্যারে কিছু পরিবর্তন করা হবে। খুব শীঘ্রই ওই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে এবং সমস্ত ধরনের সমস্যার দিকে নজর রেখে এই নতুন নিয়ম কার্যকর করা হবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, যেহেতু কমার্শিয়াল গ্যাসের থেকে ডোমেস্টিক গ্যাস একটু হলেও সস্তা সেই কারণে, অনেকে কমার্শিয়াল ব্যবহারকারী এই ডোমেস্টিক গ্যাস ব্যবহার করছিলেন। সেই কারণ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার।

সারা ভারতের গ্যাস ডিলাররা বলছেন, এবার থেকে একটি কানেকশনে প্রতিমাসে দুটি করে গ্যাস সিলিন্ডার গ্রহণ করা যাবে। পাশাপাশি কোনভাবেই এই সংখ্যাটা বছরে ১৫ টির বেশী হবেনা। ইন্ডেন গ্যাসের একজন কর্মকর্তা বিপুল পুরোহিত বলছেন, যদি কোন গ্রাহক ১৫ এর থেকে বেশী সংখ্যক গ্যাস সিলিন্ডার গ্রহণ করেন, তাহলে তাকে অতিরিক্ত সিলিন্ডার গ্রহণের জন্য পারমিশন নিতে হবে আলাদা করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026